👁 55 Views

কলসিন্দুর বাজার জামে মসজিদের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি(ময়মনসিংহ) ধোবাউড়া :-ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজার জামে মসজিদের চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণের প্রতিবাদে মুসল্লিদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কলসিন্দুর বাজারে জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আ. ওয়াহেদ তালুকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুস শহিদ, যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দিন, মাওলানা আ. বাতেন, মাইনুল হাসান খান রাসেল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, রামনাথপুর গ্রামের শিক্ষক সাইদুল ইসলাম ও আজিজুল ইসলাম জোরপূর্বক মসজিদের চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণ করেছেন। এতে মুসল্লিদের মসজিদে যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে রাস্তা উন্মুক্ত করে অবৈধভাবে নির্মিত দোকান অপসারণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মসজিদের প্রবেশপথ বা চলাচলের রাস্তা দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা গ্রহণযোগ্য নয়। প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টির সুষ্ঠু সমাধান করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *