👁 85 Views

হবিগঞ্জ-সিলেট রুটে পরিবহন ধর্মঘট ১২ জুন পর্যন্ত স্থগিত

হ‌বিগ্রঞ্জ প্রতিনিধি :; :হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আগামী ১২ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) রাত ৯টায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-লাখাই ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছের অনুরোধে মালিক-শ্রমিক নেতারা ধর্মঘট কর্মসূচি ১২ জুন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
মালিক-শ্রমিক নেতারা অভিযোগ করেন, হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। গত ১৬ মে হবিগঞ্জে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হলে পুলিশ প্রশাসনের অনুরোধে তা প্রত্যাহার করা হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শেরপুর স্টপেজ ছেড়ে দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হলেও মৌলভীবাজার পক্ষ তা প্রত্যাখ্যান করেছে বলে তারা দাবি করেন।
তাদের মতে, প্রায় ৫৩ বছরের পুরোনো একটি পরিবহন সেবা গত ১৪ দিন ধরে বন্ধ থাকায় প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ফলে শ্রমিক ও তাদের পরিবার মানবিক সংকটে পড়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৩ মে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক আলহাজ মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ৩ জুন সকাল ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে। তবে সর্বশেষ আলোচনার প্রেক্ষাপটে সেই কর্মসূচি ১২ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *