👁 338 Views

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা ও জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত

লিমন হায়দারঃ সামাজিক আন্দোলন”নিরাপদ সড়ক চাই”ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে জাতীয় সড়ক দিবস মাসের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর শনিবার কাটাবাড়ীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি একাডেমিতে বাদ মাগরিব সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি ও মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাতে এক দোয়ার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের দক্ষিণ এশিয়ান অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লিমন হায়দার,সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমেদ,সাধারণ সম্পাদক মানিক মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ফুলবাড়ী শাখা সভাপতি শফিকুল ইসলাম ও সাংবাদিক নাঈমুর রহমান।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন(নিসচা)ফুলবাড়ী উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক এসএম নাজিব।দোয়া পরিচালনা করেন মুফতি তোফায়েল আহমেদ।