👁 170 Views

হাকিমপুরে মাদক মামলায় স্বামী-স্ত্রী সহ ৬ জন গ্রেফতার

 

ঘোড়াঘাট প্রতিনিধি:-
দিনাজপুরের হাকিমপুর মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত স্বামী- স্ত্রী ও মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কারাদ- প্রদান সহ ৬ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে থানার বিভিন্ন এলাকা থেকে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে গ্রেফতার আসামীদের আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, জাহিদ হাসান (৬০), স্ত্রী জোসনা আক্তার (৪৫) পৌর শহরের মুহাড়াপাড়া এলাকার বাসিন্দা, পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার নুর ইসলামের ছেলে সোহেল রানা (৩০), মধ্যে বাসুদেবপুর এলাকার ইমান আলীর ছেলে আব্দুল আলীম (৪৮)। এছাড়া মাদক সেবনের অপরাধে থানার নয়ানগর ও চকভবানিপুর এলাকায় অভিযান চালিয়ে রইচ উদ্দিনের ছেলে মিলন (৪৮) ও জাহিদুল ইসলামের ছেলে সিহাব ঊদ্দিন (২৬) কে গ্রেফতার করে থানায় আসে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা আসামি মিলন কে তিন মাসের ও সিহাব উদ্দিনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, সীমান্তবর্তী হাকিমপুর হিলি পৌর শহর সহ থানাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং ওয়ারেন্ট মুলে আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *