👁 309 Views

যশোরে জবানবন্দি দিতে গিয়ে মাকে হত্যাকারি মামুন অসুস্থ, হাসপাতালে ভর্তী

ইয়ানূর রহমান : যশোরে মাকে গলা কেটে হত্যার ঘটনায় আটক মামুন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৮ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে জবানবন্দি দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মা হত্যাকারি মামুন। পরে রাত আনুমানিক দশটার দিকে পুলিশ পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ২৭ আগস্ট বিকেল সন্ধ্যার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মা আনোয়ারা বেগমকে (৫৮) ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে মামুন। এ ঘটনায় তার বড় ছেলে ও লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুনকে ২৮ আগস্ট তেঘরিয়া এলাকা থেকে স্থানীয়রা আটক করে পিবিআইয়ের কাছে হস্তান্তর করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মামুন আশঙ্কামুক্ত রয়েছেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *