👁 100 Views

দুপচাঁচিয়া উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত পেশাজীবী ও শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত।।

 

মোসাব্বর হাসান মুছা দুপচাঁচিয়া বগুড়া থেকেঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার পেশাজীবী ও শিক্ষক ফেডারেশন বিভাগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন পেশাজীবী ও শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ আজাহার হোসাইন।

প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সম্মানিত নায়েবে আমীর জনাব মাও আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুন নূর খন্দকার, উপজেলা সেক্রেটারি ও জেলা সূরা সদস্য শিক্ষাবিদ মতিউর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি ও সূরা সদস্য মাওলানা ফরিদ উদ্দীন এবং সাবেক উপজেলা আমীর মনছুর আলী।

সমাবেশটি সঞ্চালনা করেন আখতারুজ্জামান রাঙ্গা।

 সমাবেশের মূল প্রত্যাশা—
শিক্ষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের নৈতিকতা, আদর্শ, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা; সমাজের ইতিবাচক পরিবর্তনে তাঁদের ভূমিকা জোরদার করা এবং একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করা।

শিক্ষক ও পেশাজীবীরা জাতির বিবেক এবং সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি। তাঁদের মেধা, যোগ্যতা ও নৈতিক নেতৃত্বকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আসুন, জ্ঞান, নৈতিকতা, সততা ও জনকল্যাণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করেন।