
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৫৪ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।
গতকাল ১৪ জুন ২০২৬ তারিখ আনুমানিক ২০১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দাইনুর বিওপি কর্তৃক একটি টহলদল মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৩শত ৬০বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য- ৫৪হাজারটাকা।
২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।