👁 264 Views

‎গোয়াতলা বাজারে মাহবুবুল আলম বাবুলের গণসংযোগ

‎‎ হাবিবুল্লাহ তালুকদার (ধোবাউড়া) ময়মনসিংহ : ‎ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোয়াতলা বাজারে গণসংযোগ করেছেন ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ধোবাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম বাবুল।

‎গণসংযোগকালে তিনি বলেন, “পরিবর্তনের সময় এখনই। শিক্ষা, উন্নয়ন, সুশাসন, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ”

‎তিনি আরও বলেন, ধোবাউড়া উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

‎এ সময় তিনি আসন্ন ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা তুলে ধরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গন-সংযোগ  করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন।
‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুর শহিদ আকন্দ,ইউনিয়ন বিএনপির সদস্য নজরুল ইসলাম,  গৌরীপুর মহিলা কলেজে প্রফেসর মাহবুবুর রহমান  মাসুম,  বাঘবের ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম সরকার। বাঘবের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম মন্ডল (টুটুল),ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক বিজয়,বাঘবের ইউনিয়ন যুবদলের আকিব হাসান,ইউনিয়ন মৎস্যজীবীর সদস্য সচিব  রনি হাসান,শ্রমিক দলের সদস্য সুলতান আহম্মেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *