👁 258 Views

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে ৩৬ ঘণ্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু 

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৬ ঘণ্টার ব্যবধানে  সোলায়মান আলী (৬৫) ও আফরোজা বেগম (৬৩) নামে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, গত ১৫ নভেম্বর রাত ৯ টায় কয়েল ধরানোর জন্য স্ত্রী আফরোজা বেগম রান্নাঘরে গিয়ে গ্যাস লাইট জ্বালালে  রান্নাঘরে থাকা লিকেস হওয়া এলপিজি সিলিন্ডারে আগুন ধরে যায়। এসময় গৃহিণী আফরোজা বেগম অগ্নিদগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন। তার আত্মচিৎকারে পাশের ঘর থেকে স্বামী সোলায়মান আলী  দৌড়ে সেখানে গিয়ে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। হবে এ সময় তিনিও অগ্নিদগ্ধ হয়ে পড়েন।
রাতেই অগ্নিদগ্ধ দম্পতি কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪ টায় প্রথমে স্বামী সোলায়মান আলীর মৃত্যু হয়। পরে লাশের সাথে স্ত্রী আফরোজাকে একই দিন গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ওইদিনই স্বামী সোলায়মান আলীর লাশ দাফন সম্পন্ন করা হয়।
এদিকে অগ্নিদগ্ধ স্ত্রী আফরোজা বাসায় থাকা অবস্থায় ৩৬ ঘণ্টার ব্যবধানে আজ রোববার (২২ নভেম্বর) ভোর পাঁচটার দিকে মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।