
লিমন হায়দারঃ দিনাজপুরের পার্বতীপুরের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় জাতীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জাতীয় সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক।
৭ই অক্টোবর(বুধবার)বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আজিজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দিনাজপুর-৫ নির্বাচনী আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মানিক মিয়া,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক,শ্রমিক নেতা ও সমাজসেবক আতিকুর রহমান স্বপন,সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ,প্রকৌশলী আরিফুর রহমান রিয়েল, রংপুর বিভাগীয় টেংলরী শ্রমিক ইউনিয়নের সদস্য মশিউর রহমান,যুবদল নেতা কাজী আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলার ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল-ভলিবল ও ব্যাডমিন্টনের সামগ্রী প্রতিষ্ঠান প্রধানদের নিকট বিতরণ করা হয়।