
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস,নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠন।মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সোমবার (২৩নভেম্বর)বেড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।বেড়া পৌর সদরের বেড়া সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেড়া সরকারি কলেজ মাঠ গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৬৯ পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন স¤পাদক রইজ উদ্দিন আহমেদ বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল,বেড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম স¤পাদক মনিরুজ্জামান মনি, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক লুৎফর রহমান, বেড়া পৌর বিএনপির সাংগঠনিক স¤পাদক আকসেদ আলী এবং যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে ৬৯পাবনা-২ এর সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। এ সরকার উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী। খুন,গুম,হত্যা,পেট্রোল বোমা ও নৈরাজ্যের রাজনীতি পরিহার করতে হবে।এসব নাশকতামূলক কর্মকান্ডের জন্য আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দায়ী করে বলেন,গুপ্তভাবে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা, থানা জ্বালিয়ে দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে এমপি বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ,কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সরকারের উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। পতিত সরকারের পলাতক নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দূরত্ব বজায় রাখতে হবে। তাদের সহযোগিতায় কেউ এগিয়ে গেলে তিনি ভাই কিংবা আতœীয় হলেও তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ভিপি শামসুর রহমান বলেন,‘জাতীয়তাবাদ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রশ্নে কোনো আপস করা হবে না।দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দল সব সময় আপসহীন থাকবে।’ বেড়া ও সাঁথিয়া থেকে ফ্যাসিবাদ উৎখাতের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘এলাকায় শান্তি বিনষ্টের চেষ্টা বা কোনো ধরনের উস্কানি দেওয়া হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এর কঠোর জবাব দেওয়া হবে।