
তছলিম উদ্সাদীন সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
এসময় বিষেশ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী এবং সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।