👁 461 Views

সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সুজানগর(পাবনা)প্রতিনিধি: ” ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ী” প্রতিপাদ্য সামনে রেখে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে,আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বিএনপি নেতা আহমদ আলী লাটু প্রামাণিক, নাদের হোসেন, বাবুল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়, সেই বিষয়ে শিক্ষার্থীদের সামনে মহড়া প্রদর্শন করেন।