👁 491 Views

দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পটুয়াখালী-২ আসনে জনসভায় মানুষের ঢল 

পটুয়াখালী প্রতিনিধি।। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পটুয়াখালী-২ আসনে মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ এর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহাসিক পাবলিক মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এসময় বিশেষ অতিথি ছিলেন-ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর বরিশাল বিভাগীয় আমীর এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেল্লাল, পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান পাপন ও ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী পটুয়াখালী-১ আসনের মেজর ড.ওহাব মিনার, পটুয়াখালী-২ আসনের  ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ আসনের  অধ্যাপক শাহ আলম মাস্টার ও পটুয়াখালী-৪ আসনের ডা. জহির উদ্দিন আহম্মেদ সহ বাউফল উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার প্রায় অর্ধ লক্ষ্যাধিক  নারী-পুরুষ প্রমুখ।
এসময় প্রধান অতিথি ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন-বাউফলে আসার পথে আমার মনে হয়েছে এটা আলাদা বাংলাদেশ। দেখে মনে হয়নি এটি বাংলাদেশের গর্বিত অংশ। ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য সেবার উন্নত ব্যবস্থা ও আইন শৃঙ্খলার অবনতির হাত থেকে রক্ষা করা। আমরা চাঁদাবাজী, মামলা বানিজ্য ও দখল বানিজ্যবে ঘৃণাকরি আর এগুলো উপহার দিয়েছেন ফেসিবাদ। আমার এর পরিবর্তনের মাধ্যমে আগামী ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। আমরা সরকার গঠন করতে পারলে দেশ থেকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি রোধ করবো।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *