👁 490 Views

মরহুম রফিকুল ইসলামের স্যারের চোখের চিকিৎসা পেলেন ২৫০ রোগী।

খোন্দকার মাকসুদুর রহমান বালিয়াকান্দি, রাজবাড়ী। রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম মো. রফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে এবং রাজিয়া মুস্তাফা ট্রাস্টের সহযোগিতায় দুই দিনব্যাপী বিশেষ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন ২৫০ জন রোগী। এ সময় ৩৯ জনের চোখে ছানি ও মাংসবৃদ্ধিজনিত জটিলতা শনাক্ত করা হয়।
২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৬ উত্তর বালিয়াকান্দিতে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। মরহুম মো. রফিকুল ইসলাম গত ৮ অক্টোবর ২০২৫ ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্মৃতিকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখা এবং রুহের মাগফিরাত কামনায় এ উদ্যোগ নেওয়া হয়।
চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকার ভিশন আই হাসপাতালের সহকারী অধ্যাপক, চক্ষু বিশেষজ্ঞ, পেডিয়েট্রিক ও ফ্যাকো সার্জন ডা. জামসেদ ফরীদি জামি। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে দুইজন চিকিৎসক ও একজন সাপোর্টিং স্টাফ চিকিৎসাসেবা প্রদান করেন।
ক্যাম্পে প্রাথমিক চক্ষু পরীক্ষায় ৩৯ জন রোগীর চোখে ছানি ও মাংসবৃদ্ধিজনিত জটিলতা শনাক্ত করা হয়। শনাক্ত রোগীদের জন্য মরহুম মো. রফিকুল ইসলামের পরিবার এবং রাজিয়া মুস্তাফা ট্রাস্টের যৌথ পৃষ্ঠপোষকতায় পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।
আল-হিকমাহ ট্রাস্টের চেয়ারম্যান মীর শাহিনুর রফিক শাওন বলেন, আল-হিকমাহ ট্রাস্টের মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। চক্ষু চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।
চক্ষু ক্যাম্প পরিচালনায় ছিলেন আল-হিকমাহ ট্রাস্টের চেয়ারম্যান মীর শাহিনুর রফিক শাওন, ভাইস চেয়ারম্যান ইমরান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ এস. এম. বাকী বিল্লাহ এবং উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ। এ ছাড়া মো. সাইফুল ইসলাম, মো. সুমন ইসলাম, নাফিসা মেহজাবীন সেতু, মহিন উদ্দিন, কামাল হোসাইন, মো. কাউছার মিয়া এবং মীর রামজিয়া রফিক ক্যাম্পের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *