
র্যালি শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক এ আয়োজনে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদানের মাধ্যমে মানবসেবার মহৎ বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচি উপস্থিত সবার মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
বক্তারা বলেন, আইনগত সহায়তার পাশাপাশি মানবতার সেবায় এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এরপর জেলা ও দায়রা জজ আদালতের শহীদ সোহেল জগন্নাথ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা লিগ্যাল এইডের সিনিয়র জজ ইসরাফিল আলম। পরে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে গীতা পাঠ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিমল চন্দ্র রায়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম,পুলিশ সুপার জেদান আল মুসাএবং সিভিল সার্জন আসিফ ফেরদৌস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যেসদস্য সচিব এবং সিনিয়র জজ ইসরাফিল বলেন আমি দিনাজপুরে যোগদানের পর থেকেই মানুষের দোরগোড়ায়আইনি সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্ট অব্যাহত রেখেছি।
এছাড়াও বক্তব্য রাখেন সরকারী কৌঁসুলি মোল্লা মো: সাখাওয়াত হোসেন, পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এনাম আলী, সাধারণ সম্পাদক মো. আবু আলম, মো. মাহবুবুর রহমান, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী মো. আব্দুল জব্বার, মহিলা শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী মোছা. ইয়াসমিন আক্তার, জেলা ব্র্যাক ব্যবস্থাপক মো. ফজলুল হক, উপকারভোগী সজীব ঘোষ এবং নারী উপকারভোগী সুইটি।অনুষ্ঠানে সচেতনামূলক নাটিকা বন্টন প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, দরিদ্র, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইড আজ ন্যায়বিচার পাওয়ার অন্যতম নির্ভরতার স্থান। সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিনাজপুর লিগাল এইডের মাধ্যমে পহেলা জানুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত ৪৯২ টি অভিযোগ করা হয়েছে। এরমধ্যে ২০০ টি অভিযোগ নিষ্পওিহয়েছে।
অনুষ্ঠানে জেলা ব্র্যাক ব্যবস্থাপক মো. ফজলুল হক জানান, ২০২৫ সালে ৫৭৪টি অভিযোগের মধ্যে ৪৭০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে, যা বিচারপ্রার্থীদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক অগ্রগতি।
সবশেষে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীইয়াসমিন আক্তার এবং শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী জব্বারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আদালতের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিনাজপুরের এ আয়োজন ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবসেবা ও আইনের শাসন সুদৃঢ় করার প্রত্যয়ে নতুন আশার বার্তা ছড়িয়েছে।