👁 450 Views

ভোলায় রাতে গরু-মহিষ ব্যাবসায়ীর উপর প্রতিপক্ষের হামলা

ভোলা প্রতিনিধি : ভোলা সদরে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত ৯ ঘটিকার সময় পরানগঞ্জ বাজারে সিরাজ (৫৫) নামের এক গরু-মহিষ ব্যাপারীর উপর হামলা চালিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন অংঙ্গ ও মুখমন্ডল থেতলে দেন তারা। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধর করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত সিরাজ ব্যাপরী জানান, তিনি গত ২১ জুলাই কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাঝেরচর নিজের বাথান থেকে ৪১টি ছোট-বড় মহিষ ৩২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেন-শ্রীপুরের ব্যাপারী কামাল খার কাছে। কামাল খা কাচিয়ার কাঠির মাথা নদীর পাড়ে বসে তার ছেলের কাছে টাকা পরিশেধ করেন। ওই টাকা নিয়ে তার ছেলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে,পূর্ব ইলিশার স¤্রাট হাওলাদার বাড়ির ঘেরের কাছে পৌছলে তার গাড়ির গতি রোধ করে অস্ত্রের মুখে টাকাগুলো ইসমাইল, মামুন,মাছুম,বেলায়েত,স্বপন মিজিসহ আরো ১০/১২ জনে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় সিরাজ ব্যাপারী বাদী হয়ে চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি সি আর-১১৬১/২৬ নং মামলা দায়ের করেন। ওই মামলা তুলে নিতে আসামীরা বাদী সিরাজ ব্যাপারীকে বিভিন্ন হুমকিসহ হাটে-বাজারে হত্যার উদ্দেশ্যে বৃহস্পতিবার ১৩ আগষ্ট রাত ৯টার সময় পরানগঞ্জ বাজারে শত শত মানুষের সামনে আসামিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন অংঙ্গ ও মুখমন্ডল থেতলে দেন এবং গুম করার চেষ্টা করে বলে অভিযোগ করেন বাদী ও তার স্বজনেরা। স্থানীয় লোকজন ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ভতি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *