👁 446 Views

নাটোরে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে প্রার্থীরা

নাটোর প্রতিনিধি  নাটোরে সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
সকালে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন নাটোর সদর আসনের জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক ইউনুস আলী । প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি বলেন,  সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নাটোর গড়ার পাশাপাশি তিনি একটি উন্নয়ন মূলক নাটোর উপহার দিতে তিনি নিরলস কাজ করে যাবেন। এ ব্যাপারে জনগণের ব্যাপক সাঁড়া মিলছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তিনি বিজয় লাভ করবেন।
এ সময়ে জেলা আমির মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী আল মাসুদ মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয়  নেতা  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী  অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু  সকালে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের দিয়ার বাজার থেকে নির্বাচনী প্রচারনা উদ্বোধন কালে বলেছেন,ইতি পূর্বে আমি এই নাটোর সদর থেকে তিনবার এমপি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। দীর্ঘ প্রায় ২৪ বছর আবারো আল্লাহ আমাকে নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচনে অংশগ্রহনে সুযোগ করে দিয়েছে। এবং আমি নাটোর সদর থানার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়ার থেকে আজকে নির্বাচন প্রচারনা শুরু করলাম আমি আশা করছি আগামী নির্বাচনে নাটোর নলডাঙ্গা মানুষ ইতি পূর্বে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে  ঠিক একই ভাবে আমাকে বিজয়ী করবে। ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,শহিদুল্লাহ সোহেল,  স্বেচ্ছা সেবক দলের  সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ছাতনী ইউনিয়নের সাবেক সভাপতি জালাল উদ্দিন সহ বিএনপির  নেতৃবৃন্দ।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *