👁 79 Views

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি আটক করা হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০২:৪০ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০  বিজিবি) এর অধীনস্থ আমানগন্ডা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়। যার আনুমানিক মূল্য- ৭৪,২০,০০০/- (চুয়াত্তর লক্ষ বিশ হাজার) টাকা।
বিজিবি জানায়, আটককৃত মালামালসমূহ বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *