
বগুড়া জেলা প্রতিনিধি।।
মঙ্গলবার সকাল এগারোটার দিকে বগুড়ার কাহালুতে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহেদ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাহালু থানাধীন দুর্গাপুর টিএনটি টাওয়ারের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক, এএসআই মোঃ জাহিদুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযানে অংশ নেন। এ সময় জাহেদ হোসেনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জাহেদ হোসেন কাহালু উপজেলার দুর্গাপুর পশ্চিমপাড়া মোঃ বাবলু সর্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার জাহেদ হোসেনের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।