👁 462 Views

সাংবাদিকদের সম্পর্কে বাজে মন্তব্য করার আগে নিজেরাই সচেতন হোন—সাংবাদিক নেতা এস,আর শরিফুল ইসলাম রতন

লালমনিরহাট প্রতিনিধিঃ দেশের যেখানেই খুন,ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা,ছিনতাই, জুয়া, সন্ত্রাস,দুর্নীতি হয় সেগুলো কি শুধু সাংবাদিকদের লেখার দায়িত্ব কেন? প্রত্যেক এলাকার দেওযানি,মাতব্বর,ইউপি সদস্য, সচেতন মহল,প্রভাবশালী ব্যাক্তি বর্গ,রাজনৈতিক নেতা তাদের কি কোন দায়িত্ব নেই? তারা কি পারেনা প্রতিরোধ গড়ে তুলতে? সারাদেশের দায়িত্ব কি সাংবাদিকদের উপর ন্যস্ত নাকি? কথায় কথায় সাংবাদিক সম্পর্কে বাজে মন্তব্য করেন কেন নিজরাই পারেন না এ সমস্ত অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়াতে? সরকার কে প্রশ্ন করুন কতটাকা বেতন দেন সাংবাদিকদের? সাংবাদিকদের নেই কোন বেতন, নেই কোন বোনাস,নেই কোন কিছু তারপরে ও সাংবাদিক রা নিজেদের জীবন বাজি রেখে সংবাদ প্রকাশ করে যাতে করে গোটা দেশবাসী যানতে পারে? আরে মিয়ারা সাংবাদিক না লিখলে ও টিভি চ্যানেলে না দেখালে তো আপনারা দেশের কোথায় কি ঘটনা ঘটেছে কিছুই জানতে পারবেন না? আবার সাংবাদিক সম্পর্কে বাজে মন্তব্য করেন? সাংবাদিকরা কি আপনাদের বেতন ভুক্ত কর্মচারী নাকি আপনাদের কেনা গোলাম? তাই নিজেরাই আগে সংশোধন হয়ে যান তারপর সাংবাদিক সম্পর্কে বাজে মন্তব্য করবেন? অযথা কোন সাংবাদিক সম্পর্কে বাজে মন্তব্য করার সাহস দেখাবেন না? আমরা সাংবাদিকরা কিছু না লিখলে তো আপনারা অন্ধ ও বধীর হয়ে যাবেন দেশের কোন ঘটে যাওয়া ঘটনার কিছুই জানতে পারবেন না? সাংবাদিকরা মাদক,জুয়া ও দুর্নীতীর বিরুদ্ধে লিখলে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়? সাংবাদিকরা কোন রাজনৈতিক নেতার দুর্নীতি ও অপকর্ম লিখতে গেলে কিছু পাতি নেতা সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন? সাংবাদিকরা সত্যি টা তুলে ধরতে গেলে তাদের আপনাদের মতো কিছু অমানুষের হাতে লাঞ্ছিতের স্বীকার হন তখন কোথায় থাকেন আপনারা? আবার সাংবাদিকরা কিছু স্টাটাস দিলে বা সংবাদ করলে সেখানে এসে আজে বাজে কমেন্ট করেন কেন? তাই সাংবাদিকদের সম্পর্কে বাজে মন্তব্য করা ছেড়ে দিয়ে নিজরাই আগে সচেতন হউন,আপনারা নিজেরা নিজেদের এলাকায় সচেতন হলে কোন মাদক ব্যবসায়ী এলাকায় মাদক বিক্রি করতে পারবে না? আপনারা সচেতন হলে কোন এলাকায় কোন জুয়ারু জুয়ার আসর বসাতে পারবে না, আপনারা সচেতন হলে কোন এলাকায় কোন মেয়ে ধর্ষীত হবে না, আপনারা সচেতন হলে কোন এলাকায় কোন খুন হবে না? তাই বলছি মদের দোকনদার হয়ে মাতাল কে উপদেশ দিবেন না? আপনারা আগে মদ বিক্রি বন্ধ করুন তারপর মাতাল কে উপদেশ দিবেন, আগে নিজেরা সচেতন হবেন তারপর সাংবাদিক সম্পর্কে বাজে মন্তব্য করবেন?

পরিশেষে একটি কথা বলি জনগনেই হচ্ছে সকল ক্ষমতার উৎস……………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *