👁 31 Views

সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন

তছলিম উদ্দীন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতি পাদ্য বিষয়কে সামনে রেখে, সাপাহার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ^ জনসংখ্যা দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপনে রবিবার বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী ও পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ- এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় র্ভাচ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ- ১আসনের জাতিয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে দিবসের ত্যপর্য্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা প:প: কর্মকর্তা ডা: আরিফুজ্জামান। অনুষ্টানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, খায়রুল ইসলাম, বক্তব্য শেষে সভাপতি ও বিশেষ অতিথি শ্রেষ্ট কর্মী এবং শ্রেষ্ঠ প্রতিষ্টান সমূহের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীগন সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *