👁 219 Views

কিশোরগাড়ী ইউপি পুরোনো জায়গায় হস্তান্তর ঠেকাতে বিক্ষোভ-মানববন্ধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) পুরোনো স্থানে হস্তান্তরের উদ্যোগ বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের পুরোনো স্থানসংলগ্ন বোর্ড অফিসের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন কিশোরগাড়ীর সাবেক হাট ইজারাদার ও যুবদল নেতা রেজাউল করিম মন্টু। এ সময় বক্তব্য দেন সাবেক যুবদল সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ছোলেমান, আলতাব হোসেন, নজরুল ইসলাম, মশিউর রহমান, সামছুল ইসলাম, মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *