👁 53 Views

ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার 

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামানসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গতকাল সোমবার দিবাগত রাতে মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপারের মিডিয়া সেলে গত রাতে নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত রোকনুজ্জামান উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও মো. আবুল কালাম আজাদের ছেলে রোকনুজ্জামান (২৫) , মহাদেবপুর উপজেলার চকগোড়া (সরদারপাড়া) গ্রামের মো. অবির উদ্দীন সরদারের ছেলে মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের মো. অবির উদ্দীন সরদারের ছেলে মো. সোহেল হোসেন (২১) এবং চকগোড়া (সরদারপাড়া) গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. মাহমুদ রায়হান (৩০)।
পুলিশ জানিয়েছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, পূর্বের সন্ত্রাস বিরোধী মামলায় তাদের আটক দেখানো হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।