👁 494 Views

আগামীকাল সকাল থেকে শেষ হচ্ছে প্রচার-প্রচারনা, দম ফেলার ফুরসত নেই ১৭ প্রার্থীসহ ও কর্মী সমর্থকদের

পটুয়াখালী প্রতিনিধি।। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনা। তাই শেষ সময়ে দম ফেলার ফুরসত নেই পটুয়াখালীর চারটি আসনের প্রার্থীসহ কর্মী সমর্থকদের। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, মিছিল, মিটিং ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন তারা। লিফলেট নিয়ে শহর থেকে গ্রামাঞ্চলের অলিগলি চষে বেড়াচ্ছেন অনেকে। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতশ্রুতি। শেষ দিনেও চলছে মাইকিং। পটুয়াখালীর চারটি আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে এর মধ্যে গন অধিকার পরিষদের পটুয়াখালী-১ ও ৪ আসনের দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়ে বিএনপিকে পূর্ন সমর্থন জানিয়েছেন। চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ৭ লাখ ৫২ হাজার ৫৯৮জন, নারী ৭ লাখ ৪৫ হাজার ২৭৬ জন ও তৃতীয় লিঙ্গের ১৮ জন। প্রচারনার শুরু থেকে দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াও সহিংসতার ঘটনা ঘটেছে পটুয়াখালী-২ ও ৩ আসনে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *