👁 425 Views

নাটোরের বাউয়েটে আগামী ১৩ ও ১৪ আগস্ট প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

নাটোর প্রতিনিধি : নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে আগামী ১৩ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তজার্তিক সম্মেলন। সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন এন্ড সিস্টেম অন্তভর্ূক্ত ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। সম্মেলনে উপাচার্য আরো বলেন, আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজনের মাধ্যমে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার গবেষণা, জ্ঞান বিনিময় এবং বৈশ্বিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং মানবসম্পদের উন্নয়ন ঘটবে। সোমবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
উপাচার্য বলেন, দুই দিনব্যাপী সম্মেলনে গবেষক, শিক্ষক, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং শিল্পখাতের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ সাম্প্রতিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে আন্ত:বিষয়ক গবেষণা, আন্তজার্তিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরো জোরদার হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন এমপি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন সম্মেলনের সভাপতি ও ইইই বিভাগের প্রফেসর ড. মো. ওসমান গনি এবং সম্মেলনের স্থানীয় আয়োজক সভাপতি ও ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *