👁 174 Views

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু।।

 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:দপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে আনুষ্ঠিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।১২ অক্টোবর সোমবার দুপুরে পৌরসভার ডিমশহর মহল্লায় এ কার্যক্রম শুরু করা হয়।এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসানসহ সুপারভাইজার ,তথ্য সংগ্রহকারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান বলেন,ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্দেশ্যে পৌরসভার ১নং ওয়ার্ডের পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম দুপচাঁচিয়া উপজেলায় কার্ড বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হলো।