
প্রতিনিধি,(ধোবাউড়া) ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১২ই রবিউল আউয়াল (২৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, জামায়াতে ইসলামীর আমির আব্দুল হালিম, এনসিপির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান, গণঅধিকার পরিষদের সভাপতি জিন্নত আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে স্মৃতিচারণ করে আলোচনা করেন। তারা মহানবী (সাঃ)-এর জীবন আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।