👁 200 Views

তারাগঞ্জ সয়ারে বোনের বাড়িতে জানুফা”র আত্মহত্যা

আমজাদ হোসাইন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের পাইকার পাড়ায় জানুফা বেগম নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার সয়ার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, জানুফা বেগম কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসে বোন জামাই জাফর এর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানুফার স্বামী অপি। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার ৬নং রাধানগর ইউনিয়নের  ৩নং ওয়ার্ডের পাঠানেরহাট এলাকায়। তিনি দুই ছেলে,এক মেয়ের জননী।
সয়ার ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য (মেম্বার) হামিদ বলেন, “জানুফা বোনের বাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, জানুফা কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বোনের বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *