👁 229 Views

বিরলে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রূপালি  মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্য নিয়ে এবার ১৬ হতে ৩০ আগস্ট ২০২৬ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর বিরল এর আয়োজনে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলেচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আল এমরান, কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সহিদ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে ০৩ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। শেষে মির্জাপুর আনছার ও ভিডিপি সমবায় উন্নয়ন সমিতির পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি বলেন, এদেশটা আমাদের সকলের। আমাদের মৎস্যচাষী ভাইয়েরা কিভাবে চাষ করে লাভবান হচ্ছে তা যদি আমরা সকলের মাঝে পৌঁছাতে পারি, তাহলে আমাদের বেকার সমস্যার অনেকটা সমাধান হবে। আমাদের বেকার অনেকে মৎস্যচাষে যুক্ত হতে পারবে।  আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের মানবদেহের ক্ষতি হয় এমন কোন উপাদান ব্যবহার করে আমরা কেউ লাভবান হওয়ার চেষ্টা করবো না। আমরা জীবনমান উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে যে যার যার অবস্থান হতে কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *