👁 203 Views

আদমদীঘিতে শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

 

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিকদলের উদ্যোগে বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব আদমদীঘি মডেল মসজেদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, বিএনপি নেতা মোখলেছুর রহমান, আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি, বিপ্লব হোসেন, সাবেক সভাপতি মিজানুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সহসভাপতি জুয়েল প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক খোকন আলী, সান্তাহার পৌর বিএনপির সভাপতি মাসুদ রানা,  উপজেলা তাঁতি দলের সভাপতি আকবর খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষকদলের আহ্বায়ক রায়হান শরীফ রানা, যুগ্ন আহবায়ক রুবেল সরকার।
এছাড়া উপজেলা ছয়টি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিকসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া শেষে মরহুম আব্দুল ওয়াদুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আদমদীঘি মডেল মসজিদের ইমাম হাফেজ মাও. সানোয়ার হোসেন ।