👁 237 Views

পাবনায় আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন

বার্তা সংস্থা পিপ (পাবনা) :  “দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘গণপ্রকৌশল দিবস’ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আইডিইবি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী দেলোয়ার হোসেন। জেলা শাখার সভাপতি প্রকৌশলী মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইডিইবি কেন্দ্রীয় অন্তর্বতীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবীর হোসেন। এ ছাড়া বক্তব্য দেন পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসাদ খলিল, আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য (অর্থ) শাহাদাত জামিল চৌধুরী লিনটন, সদস্য (জনসংযোগ ও প্রচার) তৈয়ব মুকুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ প্রকৌশলী গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা, মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, আইডিইবি দীর্ঘদিন ধরে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, সংগঠনটির পক্ষে জানানো হয়, ৮ নভেম্বর প্রতিষ্ঠা বাষিকী ছিল। তবে ওই দিনে পালন করতে না পারাই ২৮ নভেম্বর শনিবার  পালন করে।