
মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ ঋণের বোঝা ও পারিবারের ভার বহনে ব্যর্থ হয়ে মণিরামপুরে শেখ আব্দুল হালিম (৬০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
তিনি পৌর এলাকার মোহনপুর গ্রামের শের আলি শেখের ছেলে। দীর্ঘদিন ধরে মুদি ও নির্মাণসামগ্রীর ব্যবসা করতেন হালিম।
বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের দায় দেনা পরিশোধ করতে তিনি ব্যর্থ হয়ে এবং ব্যবসা বানিজ্যে লোকশানের শিকার হয়ে তিনি সম্প্রতি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে পরিবাবারের সদস্যরা জানান। শুক্রবার সকালে তার ছেলে দোকানের ভেতরে পিতার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবু সাইদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।