👁 306 Views

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ গুরুতর আহত ১

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী নৈশ্য কোচের ধাক্কায় ২ জন নিহত ও মুমূর্ষু অবস্থায় ১ জনকে ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সরেজমিন তথ্যানুসন্ধান ও প্রত্যাক্ষদর্শীরা জানান ২৭ মে বুধবার দিবাগত রাত দিবাগত রাত পৌনে একটার দিকে রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রাম মোড়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেরে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী নৈশ্যকোচ অটো রিক্সাকেে ধাক্কা দেয়। এসময় রিক্সা চালক ছিদ্দিক (৪০) অটো-রিক্সায় থাকা কলেজ ছাত্র হাসান ( ১৮) ও মারুফ (১৭) গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।সেখানে তিন জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পথিমধ্যে রিক্সা চালক ছিদ্দিক ও কলেজ ছাত্র হাসান নিহত হয়।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ইসতিয়াক আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আশংকা জনক অবস্থায় মারুফ( ২০) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ৯৫% জীবন সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা পিজি হাসপাতালে নেয়া হয় বলে পারিবারিক সুত্রে নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন অটোরিকশা চালক পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে ছিদ্দিক (৪০)ও কলেজ ছাত্র হাসান (১৮)
একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সড়ক দুর্ঘটনা ও ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখযোগ্য নিহত হাসান নিষিদ্ধ সংগঠন পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক বলে ছাত্রলীগের নেতারা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *