👁 338 Views

সাতক্ষীরায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলার বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগরের মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) দ্রুতগতিতে যাওয়ার সময় পাশ দিয়ে মোটরসাইকেলে করে যাওয়া শুভঙ্কর মন্ডলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, শুভঙ্কর মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পথে বংশীপুর এলাকায় এ দুর্ঘটনার শিকার হন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *