👁 486 Views

ধোবাউড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

ধোবাউড়া,( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

রোববার সকালে ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং কারিতাস ও স্বাবলম্বীর সহযোগিতায় দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রিন্স জেমসন দিওর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন রেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, হাজং সংগঠনের সভাপতি নারায়ণ রায়, ভালুকাপাড়া প্যারিস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি লিলিয়ান পাঠাং, কারিতাসের মাঠ কর্মকর্তা ছবি ম্রং এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির শিক্ষা প্রোগ্রামের হাজং সুমন রায়।

এ সময় বক্তারা আদিবাসীদের অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে আদিবাসীদের উৎপাদিত শাক-সবজি ও বিভিন্ন কৃষিপণ্য নিয়ে কৃষি মেলার আয়োজন করা হয়। মেলায় তাদের উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *