👁 359 Views

ধোবাউড়ায় বালুবোঝাই ট্রাকসহ বৈলি ব্রীজ নদীতে, সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

ধোবাউড়া, ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা কংশ নদীর উপর বৈলি ব্রীজটি বালুবোঝাই ট্রাকসহ নদীতে ভেঙে পড়েছে। এ ঘটনায় ধোবাউড়ার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত চারটার দিকে বালু বোঝাই একটি ট্রাক ব্রীজ পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। হেলপার আহত হয়েছেন বলে জানা গেছে।
ব্রীজ ভেঙে যাওয়ায় ধোবাউড়া উপজেলার সাথে ময়মনসিংহ ও সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জরুরি সেবা, পণ্য পরিবহনসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান দীর্ঘদিন যাবত এই ব্রীজটি ঝুকিপূূর্ন ঘোষণা করা হলেও তা পুনঃনির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি। ও ব্রীজ মেরামতের দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসন মো মোশারফ হোসেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *