👁 504 Views

ময়মনসিংহের ভালুকায় ৭০ বছর বয়সি গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার ৭০ বছর বর্ষী একটি পুরোনো কড়ই গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫জুন) বিশ্ব পরিবেশ দিবসে জুমার নামাজের পর মাদরাসা মাঠে ওই কড়ই গাছের সামনে সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী পুরোনো কড়ই গাছটি শুধু মাদরাসার সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং স্থানীয় ইতিহাস ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিল। গাছটি কর্তনের ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অবিলম্বে গাছ কাটার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থানে থাকা পুরোনো ও পরিবেশবান্ধব গাছ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ দাবী করেন, গাছটিতে বজ্রপাত হওয়ায় কেটে ফেলা হয়েছে।

মানববন্ধনে মাদরাসার সাবেক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *