
বার্তা সংস্থা পিপ (পাবনা) : “পরিবেশ সুরক্ষায় আগামী প্রজন্ম / গাছ লাাগাই গাছ বাঁচাই” এই শ্লোগান কে সামনে রেখে সমকাল সুহৃদ সমাবেশ, পাবনার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার সকালে পাবনার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই গাছের চারা বিতরণ করা হয়।
পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই গাছের চারা বিতরণ করেন।
সমকাল পাবনা অফিসের স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আল কামালের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওহিদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থ্ াআসিয়াবের পরিচালক মো: আব্দুস সামাদ, পাবনা প্রেসক্লাবের দফতর সম্পাদক মনিরুজ্জামান শিপন, বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা জেলা শাখার সহসভাপতি মাহবুবা কাজল, পাবনার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিাকা উম্মে সালমা কোহিনুর, শিক্ষার্থী ফাতেমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমকাল একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং মর্যাদাশীল মান সম্মত সংবাদপত্র। তারা কঠিন সময়েও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, সমকাল সংবাত পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলা নতুন বছরে প্রজন্ম বরণ, বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্য প্রতিযোগিতা, জলবায়ু বিষয়সহ পরিবেশ রক্ষা নানা কর্মকান্ড, অসহায় মানুষের সাহায্যসহ নানা ধরণের সামাজিক কাজ করছে। তাই দলমত নির্বিশেষে সমকাল এখন সবার পত্রিকায় পরিনত হয়েছে।