👁 258 Views

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  ; জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, গত ১২ ফেব্রæয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি নতুন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। দীর্ঘ ৫ মাস পর যুগপৎ আন্দোলনে আমরা যারা শরীক ছিলাম, কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সকলকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনে আগে জনগণের সামনে ৩১ দফা সংস্কারের যে ওয়াদা করেছেন, তা ধীরে ধীরে বাস্তবায়ন করবেন। সরকারের সমালোচনা করার এখনো সময় আসেনি। সমালোচনা অবশ্যই করবো, যদি সরকার কোন কাজে ভুল করে থাকে। দীর্ঘ ৫ মাস মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা জোট নেতারা ওনার সাথে কথা বলেছি, ওনাকে অভিনন্দন জানিয়েছি। এটা দিবালোকের মত পরিস্কার, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্য ও উদ্দেশ্যে যেভাবে কাজ করছেন, সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ৩১ দফা সংস্কার বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশ সংস্কারে অবদান রাখতে পারে। যদি কোন দফায় সংস্কার করা প্রয়োজন হয়, তাহলে সেটিও করা যাবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতা নিয়েছে, একদিকে ইরান যুদ্ধ এবং বাংলাদেশে সরকারের পট-পরিবর্তনের মধ্য দিয়ে যে ঘাটতি দেখা দিয়েছিল, সেটিকে অতিক্রম করার জন্য বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে প্রাণপন চেষ্টা করছে। আমরা স্বাগত এবং অভিনন্দন জানাই তারেক রহমানকে। তার সফলতার জন্য। জোট নেতারা বিশ^াস করে, দেশের উন্নয়নে তারেক রহমানকে সময় দেয়া উচিত।
কাজী মোঃ নাহিদ বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টি(জাফর) এর সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, উপজেলা জাপা’র সাধারন সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, গুণবতী ইউনিয়ন আহবায়ক জাকির হোসেন জিগির, সদস্য সচিব জানে আলম দোভাষী, সদস্য সাইফুল ইসলাম, আলকরা ইউনিয়ন আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন আহবায়ক জাফর আহমেদ ভুঁইয়া, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন আহবায়ক আবদুল মালেক, সদস্য সচিব নুর হোসেন, জাপা নেতা নবী হোসেন, জাকির হোসেন, আবদুল লতিফ, সোলেমান মুন্সি, বাতিসা ইউনিয়ন সাধারন সম্পাদক আতাউর রহমান রিপন, জাপা নেতা আবদুল মালেক, আবুল কাশেম, উপজেলা যুব সংহতির নেতা মিজানুর রহমান, আবদুল হক, উপজেলা ছাত্রসমাজের নেতা আতাউর রহমান, সাকিব হোসেন, নুর নবী, মোস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *