👁 501 Views

নাটোরে  দেশীয় পণ্যের প্রচার ও প্রসারসহ নানা আয়োজন গুড় উৎসব অনুষ্ঠিত।

নাটোর প্রতিনিধি : নাটোরে দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে গুড় উৎসব -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর)  সকাল ৯টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে  উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে  দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ শীতের গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার নয়া দিগন্তকে বলেন, আমাদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা। পাশাপাশি এই উৎসবে ঐতিহ্যবাহী গুড় ও অন্যান্য দেশীয় পণ্য দেশব্যাপী পরিচিতি লাভের পরিবেশ তৈরি করা।
তিনি আরো বলেন, উৎসবের উদ্দেশ্য, কার্যক্রম ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরা। যাতে এর সফল সকল জনসাধারণ পায়। এজন্য  গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য তিনি সকলের সহযোগিতা  কামনা করেছেন।
এবারে নাটোরে গুড় উৎসবে বিভিন্ন রকমের গুড়  সহ বিভিন্ন পন্যের ১৬ স্টল পদর্শিত হচ্ছে।