👁 224 Views

আনন্দঘন পরিবেশে ভালুকায় শারদীয় দুর্গোৎসব পরবর্তী পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ পরবর্তী পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় সভা আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক ওসমান গনি মল্লিক মাখন, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার ৬৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক পরিচালনার দায়িত্বে ছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ভালুকা উপজেলা শাখা।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ৬৮টি পূজামণ্ডপের প্রতিনিধি এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।