👁 405 Views

বিরলের রাজারামপুর ইউনিয়নে ধানের শীষের ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

‎আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।।  ‎বিরলের ১২ নং রাজারামপুর ইউনিয়নে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধূরী পিনাক (ধানের শীষ) এর ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার বিকালে রাজারামপুর ইউনিয়নের কানাইবাড়ী দারুস সুন্নাহ হাফেজীয়া ইসলামিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন এর সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস প্রমূখ বক্তব্য রাখেন।
‎পরে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধূরী পিনাক (ধানের শীষ) অত্র ইউনিয়নের গোফরাইল,  দুপ্তইড়, খোঁজাপুর,  মাগুড়াবান্দ, কানাইবাড়ী,  হাসিলা, আজিমপুর, রাজারামপুর, গড়বাড়ীসহ বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রত্যেক ভোটারের নিকট ধানের শীষে একটি করে ভোট কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *