👁 462 Views

সিরাজগঞ্জে যৌথ অভিযানে দেড় লাখ টাকা জরিমানা ও চিপস কারখানা সিলগালা

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জে  জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে  দুইটি সিগারেটের দোকান ও একটি চিপস্ কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার(১৮জুন) পৃথক অভিযানে  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলায় চিপস তৈরির কারখানায় ও শহরের দুইটি সিগারেটের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলায় শিশু খাদ্য চিপস তৈরির কারখানায় অভিযান চালিয়ে আরএফ ফুড প্রোডাক্ট এর মালিক রাজু আহমেদকে নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া সিগারেট এর দাম বেশি নেয়ায়
শহরের বড় বাজার এলাকায় মুদি দোকান মালিক  শ্রী সুকান্ত চন্দ্র কুন্ডুকে ও  মেসার্স কৌশিক ট্রেডার্সের মালিক কানাইলাল সাহাকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার জরিমানা করা হয়।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ, কনজুমারএ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল রানাসহ আইন শৃঙ্খলা বাহিনীর  ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন। #####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *