👁 181 Views

ইউএনও অফিসারের উপহারে খুশি সাদেক আলী

আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অসহায় ও প্রতিবন্ধী সাদেক আলির দীর্ঘদিনের চলাচলের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন। তাঁর উদ্যোগে সাদেক আলির হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে, যা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় আপ্লুত হয়েছেন তিনি এবং তাঁর পরিবার।

বুধবার উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ইউএনও আল-আমীন নিজ হাতে সাদেক আলির কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিবুল ইসলাম।

দীর্ঘদিন ধরে সাদেক আলি একটি ছোট বিয়ারিংচালিত গাড়ির সাহায্যে চলাফেরা করতেন। আধুনিকতার ছোঁয়ায় চারপাশের অনেক কিছু বদলে গেলেও তাঁর জীবনে পরিবর্তন আসেনি। অবশেষে ইউএনও আল-আমীনের আন্তরিক উদ্যোগে একটি হুইলচেয়ার পেয়ে তাঁর চলাচল অনেক সহজ হয়ে গেল।

হুইলচেয়ার পেয়ে সাদেক আলি ইউএনও আল-আমীনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে প্রশাসনের এ ধরনের সহযোগিতা অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।

স্থানীয়দের মতে, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের কল্যাণে নানা মানবিক ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন। সাদেক আলির হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এ উদ্যোগও সেই ধারাবাহিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *