👁 489 Views

শ্রীপুর ভূমি অফিসে নতুন এসিল্যান্ড নাহিদ নিয়াজ শিশির

‎​আশিকুর রহমান সবুজ, গাজীপুর:    ‎​গাজীপুরের শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নাহিদ নিয়াজ শিশির। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন শেষে শ্রীপুরে নতুন পদে যোগ দিচ্ছেন। ঝালকাঠি জেলার কৃতি সন্তান এই কর্মকর্তা ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

‎​এদিকে, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামকে ঢাকা রাজস্ব সার্কেলে বদলি করা হয়েছে। তিনি গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শ্রীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন।

‎​সম্প্রতি সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) ফয়সাল আল নূর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

‎​আগামী ২১ জুন ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে বিদায়ী এসিল্যান্ড মোঃ সাইদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হবে এবং একই দিনে নতুন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *