👁 330 Views

বিরলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরলে শশুড়বাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলার ০৬ ভান্ডারা ইউনিয়নের ০২নং ওয়ার্ড পাকুড়া গ্রামের মোহাম্মদ আহেদ আলী এর ছোট মেয়ে জামাই ইমরান আলী  (৩২) শশুর বাড়ির শয়নঘরের বর্গার সাথো গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। সংবাদ পেয়ে থানা পুলিশ সোমবার দুপুর ১২.৩০ মিনিটে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
ইমরান হোসেন একই উপজেলার ০৯ নং মঙ্গলপুর ইউনিয়নের বড় মোহনপুর গ্রামের মোঃ মানিক আলী এর  ছেলে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কর্তব্যরত পুলিশ অফিসার নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *