
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা কার্যালয়ে ইমারত নিমানের লে আউট প্ল্যান সংক্রান্ত যাচাই বাছাই কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার সময় আড়ানী পৌরসভার কার্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম পৌর নিবাহী কমকর্তা আড়ানী পৌরসভা,
ইজাজুল আলম উপজেলা প্রকৌশলী এলজিইডি বাঘা রাজশাহী, কবির হোসেন সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কাযালয়, এনায়েত উল হক উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান নিউটেক কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেড, ইঞ্জিনিয়াস এর প্রতিনিধি, পরিকল্পনাবিদ নাহিদ হাসান সহযোগী সদস্য বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লানারস এর প্রতি নিধি ১১২/২ রাজশাহী, প্রকৌশলী আব্দুল্লাহ হিস শাফী চীফ ইন্সট্রাকটর রাজশাহী, আমিরুল ইসলাম স্থানীয় অভিজ্ঞ পেশাজিবি প্রতিনিধি বাঘা রাজশাহী, সোহেল রানা সহকারী প্রকৌশলী আড়ানী পৌরসভা ও স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা।
বক্তরা সবাই জানন, চাহিত কাগজ পত্র সঠিক আসে কিনা, জমির শ্রেণী ও তথ্য, প্রস্তাবিত নক্সর উচ্চতা (তলা) ও আয়তন, রাস্তা হতে বাড়ীর নক্স অনুযায়ী দুরত্ব, সার্ভে রিপোর্ট সঠিক কিনা, মালিক ও সুপার ভিশন ইঞ্জিনিয়ার এর প্রত্যায়ন আছে কিনা, ফায়ার সার্ভিসের সনদপত্র আছে কিনা, পরিবেশ অধিদপ্তর এর সনদপত্র আছে কিনা, সেট ব্যাক রুল বিএনবিসি মোতাবেক হয়েছে কিনা, প্রস্তাবিত নক্সার বাড়ির সামনের রাস্তার চওড়া ও মাটির ভারবহন ক্ষমতা রিপোর্ট আছে কিনা এগুলো যাচাই-বাছাই করে দেখে শুনে বুঝে তার পরে প্ল্যান পাশ করা উচিত।
বিশেষ কাজ থাকার কারণে আড়ানী পৌরসভার প্রশাসক সাবিহা সুলতানা ডলি ও রাজশাহী সিটি কপোরেশনের নগর পরিকল্পনাবিদ বনি আহসান উপস্থিত থাকতে পারেনি।