নাটোর প্রতিনিধি নাটোরে পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও সপ্তাহব্যাপী জরুরি সেবা ( জরুরি প্রসূতি সেবাসহ) দিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা।
১৭ মার্চ মঙ্গলবার থেকে ২৩ মার্চ-২০২৬ ইং সোমবার পর্যন্ত পুরো সপ্তাহে ঈদুল ফিতরের ছুটিতেও জেলা পরিবার পরিকল্পনার নিয়ন্ত্রণাধীন সেবা কেন্দ্রের জরুরি সেবা ( জরুরি প্রসূতি সেবাসমূহসহ) চলমান ছিল।
নাটোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো: আনোয়ারুল আজিম বলেন,
বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশে
সহকারী পরিচালক ( পরিবার পরিকল্পনা) নাটোর মো: সোহেল রানার সার্বিক তত্ত্ববধানে সেবা কেন্দ্র গুলোতে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়ে জরুরি সেবা ( জরুরি প্রসূতি সেবাসমূহসহ) অব্যাহত ছিল।
এসব সেবার মধ্যে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা , সাধারণ স্বাস্থ্য সেবা, শিশু সেবা এবং কৈশোরকালীন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সকল প্রকার জরুরি সেবাসহ চালু রাখা হয়েছিল।
সদর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী সেবা প্রদানসহ সেবা গ্রহীতাদের চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি অনুযায়ী সকল সেবাও প্রদান করা হয়। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়েছে।
জরুরীভাবে সেবা নিতে আসা শহরের বলারীপাড়া মহল্লার হাবীবা আক্তার বলেন, সপ্তাহব্যাপী ঈদুল ফিতরের ছুটি থাকার পরও তারা যে সেবা দিয়েছেন এতে আমরা খুব খুশি হয়েছি।
হাজরা নাটোর এলকার সুরাইয়া বলেন, আমার শারীরিক অবস্থা বিবেচনা করে খুবই চিন্তিত ছিলাম। যদি কোন সমস্যা হয় এই ছুটিতে কার কাছে কিভাবে সেবা পাবো? সেখানে পরিবার পরিকল্পনার কর্মকর্তা সর্বদা আমার পাশে ছিল। এতে আমি চিন্তামুক্ত ছিলাম।
তিনি আরো বলেন, জেলা পরিবার পরিকল্পনা সকল কর্মকর্তাদের
আন্তরিক প্রচেষ্টায় ৫৮ জনকে গর্ভকালীন ,১৪ জনকে ডেলিভারী, ২৯ জনকে প্রসব পরবর্তী সেবা (০-১) বছরের বাচ্চা ৪৪ ও (১-৫) বছরের ৬৩ জন, কিশোর- কিশোরী ৭৭ জন এবং ২০৯ জন সাধারণ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।
এছাড়াও সকল সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন সময়ে আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।