👁 280 Views

কোম্পানীগঞ্জে দধির দোকানে অভিযান, ইয়াবাসহ আটক ৩

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে দধির দোকানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুইজনের দেহ তল্লাশি করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাশার মেম্বার প্রকাশ বাদশা (৫৫), কবিরহাট উপজেলার ৬ নম্বর ধানশালিক ইউনিয়নের চরগোল্লাখালী গ্রামের আবু তাহেরের ছেলে মেহেদী হাসান (২০) এবং কোম্পানীগঞ্জ উপজেলার চরকালী গ্রামের নূর হোসেন বাহারের ছেলে নূর উদ্দিন প্রকাশ সুজন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানাধীন চরফকিরা ইউনিয়নের চরকালী সাকিনের চাপরাশিরহাট পূর্ব বাজারে আবুল বাশার মেম্বারের দধির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে আবুল বাশার মেম্বার প্রকাশ বাদশার দেহ তল্লাশি করে ৩৫ পিস এবং মেহেদী হাসানের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।